সর্বশেষ আপডেট: 25 November 2026
safutureagency.com ব্যবহার বা SA Future Agency থেকে কিছু কেনার মাধ্যমে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন।
লাইসেন্স
- প্রতিটা লাইসেন্স কেনা প্যাকেজে লেখা সংখ্যক ওয়েবসাইট / ডিভাইসে ব্যবহারের জন্য, নির্দিষ্ট মেয়াদের।
- প্রোডাক্টের কোড আবার বিক্রি, শেয়ার বা লাইসেন্স সিস্টেম এড়িয়ে ব্যবহার করা নিষেধ। এমন হলে নোটিশ ছাড়াই লাইসেন্স বন্ধ হতে পারে।
- মেয়াদ শেষে রিনিউ না করলে আপডেট, সাপোর্ট আর লাইসেন্সের ওপর নির্ভরশীল ফিচার বন্ধ হতে পারে।
পেমেন্ট
- দাম বাংলাদেশি টাকায়। bKash, Nagad বা দেখানো অন্য মাধ্যমে পেমেন্ট করা যায়।
- ভুল নম্বরে বা ভুল পরিমাণ পাঠালে তার দায় ক্রেতার; আমরা যথাসাধ্য সাহায্য করব।
সার্ভিস
- কাজের পরিধি, সময় আর রিভিশনের সংখ্যা অর্ডার বা প্যাকেজে যা লেখা থাকে সেটাই চূড়ান্ত।
- বিজ্ঞাপনের ফলাফল (বিক্রি, লিড) বাজার ও প্ল্যাটফর্মের ওপর নির্ভর করে — আমরা সেরা চেষ্টা করি, তবে নির্দিষ্ট ফলাফলের গ্যারান্টি দেওয়া হয় না।
- ক্লায়েন্টের দেওয়া কনটেন্ট (ছবি, লেখা, লোগো) ব্যবহারের অনুমতি ক্লায়েন্টের দায়িত্ব।
দায়সীমা
প্রোডাক্ট বা সার্ভিস ব্যবহারে পরোক্ষ ক্ষতির (যেমন ব্যবসার আয় কমা, ডেটা হারানো) দায় SA Future Agency নেয় না। নিজের ওয়েবসাইটের নিয়মিত ব্যাকআপ রাখুন। আমাদের সর্বোচ্চ দায় আপনার পরিশোধিত টাকার পরিমাণ পর্যন্ত।
পরিবর্তন
এই শর্তাবলি সময়ে সময়ে বদলাতে পারে; বদলালে এই পেজে তারিখসহ আপডেট করা হবে।
যোগাযোগ
- ইমেইল: safutureagency@gmail.com
- ফোন: 01648693178
- WhatsApp: 8801648693178
- ঠিকানা: মাইজদী, নোয়াখালী সদর





