রিফান্ড পলিসি

সর্বশেষ আপডেট: 25 November 2026

SA Future Agency থেকে কেনা সার্ভিস ও ডিজিটাল প্রোডাক্টের টাকা ফেরতের নিয়ম নিচে দেওয়া হলো।

ডিজিটাল প্রোডাক্ট (প্লাগইন, থিম, অ্যাপ)

  • যেসব প্রোডাক্টে ফ্রি ট্রায়াল আছে, কেনার আগে ট্রায়াল দিয়ে চালিয়ে দেখার অনুরোধ রইল।
  • কেনার ৭ দিনের মধ্যে প্রোডাক্ট যদি আমাদের বর্ণনা অনুযায়ী কাজ না করে এবং আমাদের সাপোর্ট টিম সমস্যা সমাধান করতে না পারে, পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  • মত বদলানো, ভুল প্রোডাক্ট কেনা বা অন্য প্রোডাক্টের সাথে না মেলার কারণে টাকা ফেরত হয় না — তবে একই দামের অন্য প্রোডাক্টে বদলে দেওয়া যায়।
  • রিফান্ড হলে লাইসেন্স বন্ধ হয়ে যাবে।

সার্ভিস (মার্কেটিং, ডিজাইন, ভিডিও, ওয়েবসাইট)

  • কাজ শুরুর আগে বাতিল করলে অগ্রিম টাকা পুরো ফেরত।
  • কাজ শুরু হওয়ার পর যতটুকু কাজ হয়েছে তার খরচ বাদে বাকি টাকা ফেরত।
  • বিজ্ঞাপনে খরচ হয়ে যাওয়া অ্যাড বাজেট (Meta/Google-কে দেওয়া টাকা) ফেরতযোগ্য নয়।
  • ডেলিভারি হয়ে যাওয়া ও অনুমোদিত কাজের টাকা ফেরত হয় না।

কীভাবে আবেদন করবেন

অর্ডার নম্বর / লাইসেন্স কী আর সমস্যার বিবরণসহ যোগাযোগ করুন। সাধারণত ৩ কার্যদিবসের মধ্যে উত্তর দেওয়া হয় এবং অনুমোদনের পর ৭ কার্যদিবসের মধ্যে যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন সেই মাধ্যমে টাকা ফেরত যায়।

যোগাযোগ

  • ইমেইল: safutureagency@gmail.com
  • ফোন: 01648693178
  • WhatsApp: 8801648693178
  • ঠিকানা: মাইজদী, নোয়াখালী সদর